যেসব ফোনে আর চলবে না ইউটিউব, জেনে নিন এখনই

০৫ জুন ২০২৫, ০১:৫৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১০:১৭ PM
ইউটিউব

ইউটিউব © ফাইল ফটো

দেশ-বিদেশের খবর কিংবা যেকোনো তথ্য জানার জন্য এখন অনেকেই ইউটিউবের ওপর নির্ভর করেন। এক ক্লিকেই সহজে মিলছে নানা সমস্যার সমাধান। তবে এবার ইউটিউব ব্যবহারকারীদের জন্য এসেছে এক দুঃসংবাদ।

খুব শিগগিরই কিছু পুরোনো আইফোন মডেলে ইউটিউব অ্যাপ চালু রাখা সম্ভব হবে না। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সফটওয়্যার ও অ্যাপগুলো নিয়মিত আপডেট হয়, নতুন ফিচার যুক্ত হয়। কিন্তু এসব ফিচার পুরোনো ডিভাইসে অনেক সময় সাপোর্ট করে না।

এ কারণে ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে শুধুমাত্র iOS 16 বা তার পরবর্তী ভার্সনে চলা আইফোনগুলোতেই ইউটিউব অ্যাপ ব্যবহার করা যাবে। ফলে যেসব আইফোনে iOS 16 ভার্সন ইনস্টল করা সম্ভব নয়, সেগুলোতে আর ইউটিউব অ্যাপ চালু হবে না।

যেসব ফোনে সাপোর্ট করবে না ইউটিউব অ্যাপ- iPhone 6s, iPhone 6s Plus, iPhone 7, iPhone 7 Plus, iPhone SE (প্রথম জেনারেশন) ও iPod touch 7th Generation

তবে এসব ফোনে সরাসরি অ্যাপ ব্যবহার করতে না পারলেও দেখা যাবে ইউটিউব। এর জন্য প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে m.youtube.com/এই লিংকে প্রবেশ করতে হবে। ব্রাউজারের মাধ্যমে ইউটিউব সাইট থেকে দেখতে পারবেন ভিডিও।

ট্যাগ: ইউটিউব
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9