ফেসবুক-ইউটিউবসহ আওয়ামী লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে পদক্ষেপ, বিটিআরসিকে নির্দেশ

১৪ মে ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০১:১৭ AM
বিটিআরসি

বিটিআরসি © সংগৃহীত

আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার পর এবার দলটির অনলাইন উপস্থিতি ঠেকাতে কার্যক্রম শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্স (সাবেক টুইটার) এবং ওয়েবসাইটসহ সব অনলাইন প্ল্যাটফর্ম ব্লক করার প্রক্রিয়া শুরু হয়েছে।

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির পক্ষ থেকে বিটিআরসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। এরপর বিটিআরসি সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কাছে দলটির অ্যাকাউন্টগুলো বন্ধ করতে অনুরোধ জানাবে।

এর আগে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর রাজনৈতিক প্রচারণা, মিডিয়ায় উপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলন আয়োজন—সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

এই সিদ্ধান্তের ফলে দেশের রাজনীতিতে এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, যা আগামীদিনে আরও বড় পরিসরে আলোচনার জন্ম দিতে পারে।

কুয়েটের ভর্তি আবেদন শুরু আজ, শিথিল হয়েছে শর্ত
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসায় আগুনে অসুস্থ শিক্ষার্থী বেড়ে ৬৩, আশঙ্কাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ ২৮ জন গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
১১০ বছরে ‘উত্তরের অক্সফোর্ড’ কারমাইকেল কলেজ
  • ১০ নভেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950