খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দাবি ঢাবি সাদা দলের

১৭ নভেম্বর ২০২১, ১২:১৫ AM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সাদা দলের আহবায়ক মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার সংবাদে আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছি।

“তিনি একজন বর্ষীয়ান নেত্রী। আমরা সকলেই জানি যে, তিনি নানা শারীরিক জটিলতায় আক্রান্ত। করোনা পরবর্তী নানা উপসর্গে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠাতে চিকিৎসকগণ পরামর্শ দিয়েছেন। তার জীবন বাঁচাতে তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে।”

বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, আমরা বিস্ময় ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে পরিবারের এ আবেদন গ্রহণ করছেন না। সরকারের এ অমানবিক কর্মকাণ্ডে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তার পরিবারের পক্ষ থেকে পুনরায় আবেদন করা হয়েছে। এ আবেদন গ্রহণের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬