ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিমের মৃত্যুতে ইউটিএলের শোক

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ PM
অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম ও ইউটিএলের লোগো

অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম ও ইউটিএলের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আজ (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

শুক্রবার ইউটিএল সভাপতি অধ্যাপক ড. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়।

শোকবার্তায় ইউটিএল নেতৃবৃন্দ বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই শিক্ষাগুরুর মৃত্যুতে দেশ একজন সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক, দেশপ্রেমিক, ধর্মানুরাগী ও বিদগ্ধ পণ্ডিতকে হারালো। শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান এ দেশের উচ্চশিক্ষায় চিরঅম্লান হয়ে থাকবে।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন, অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬