ইউটিএলের নেতৃত্বে ড. আতিয়ার-ড. যুবাইর ও ড. বিলাল

০১ আগস্ট ২০২৬, ০৭:৫৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:৩৩ PM
ড. যুবাইর, ড. বিলাল ড. আতিয়ার (বা থেকে ডানে)

ড. যুবাইর, ড. বিলাল ড. আতিয়ার (বা থেকে ডানে) © টিডিসি ফটো

প্রফেসর ড. মো. আতিয়ার রহমানকে সভাপতি, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হককে সাধারণ সম্পাদক এবং প্রফেসর ড. মোহাম্মদ বিলাল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছরের জন্য দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

আজ শনিবার (১ আগস্ট) ইউনিভার্সিটি টিচার্স লিংকের দিনব্যাপী বার্ষিক সম্মেলনে দিনের দ্বিতীয়ার্ধে ইউটিএলের সদস্যদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংসদ সদস্যগণ, দেশ বরেণ্য শিক্ষাবিদ, সাবেক উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারগণ সহ দুই শতাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষক উপস্থিত ছিলেন। 

এসময় পূর্বের কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন সহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় উপস্থিত ইউটিএলের সদস্যগণের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত হওয়ার পর জুলাই বিপ্লবের শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্জ শহীদুল ইসলাম নবগঠিত ২৫ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এই সময় সাধারণ সভা থেকে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার জন্য কার্যনির্বাহী কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়।

২৫ সদস্যের কমিটি হলো-

সভাপতি
অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাবেক উপাচার্য, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সহ-সভাপতি
১. অধ্যাপক ড. মো. শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
২. অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩. অধ্যাপক ড. মনিরা আহসান, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৪. অধ্যাপক ড. ওয়ারেসুল করিম, ডিন, স্কুল অফ বিজনেজ এন্ড ইকোনোমিক্স, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়। 
৫. অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৬. অধ্যাপক ড: কাজী বরকত আলী, ভূগোল ও পরিবেশ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

কোষাধ্যক্ষ
অধ্যাপক ড. এ এইচ এম মোশারফ হোসেন, চেয়ারম্যান, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সাধারণ সম্পাদক
অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

যুগ্ম সাধারণ সম্পাদক
১. অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মুহসিন, ফার্মেসি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 
২. অধ্যাপক ড. মো. আবু সায়েম, বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩. অধ্যাপক ড. আব্দুল মাসুদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৪. ড. মাহবুব আলম, ব্যবসা প্রশাসন অনুষদ, মানারাত বিশ্ববিদ্যালয়।
৫. অধ্যাপক ড. শামসুন্নাহার, রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

সাংগঠনিক সম্পাদক
অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

দপ্তর সম্পাদক
জনাব মুহাম্মদ ওমর ফারুক, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রচার ও মিডিয়া সম্পাদক
ড. মুহাম্মদ শামসুজ্জামান রাজীব, চেয়ারম্যান, ইতিহাস বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

আন্তর্জাতিক সম্পাদক
ড. মীর্যা গালিব, সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়।

আইটি সম্পাদক
প্রফেসর ড. আবু লায়েক, চেয়ারম্যান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

শিক্ষা ও গবেষণা সম্পাদক
প্রফেসর ইব্রাহীম হোসেন ইমন, আইএমএল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদ, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

আইন ও শিক্ষক অধিকার সম্পাদক
প্রফেসর মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সেমিনার ও সম্মেলন সম্পাদক
প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মুক্তিযুদ্ধ ও জুলাই বিষয়ক সম্পাদক
মো. শরফুদ্দিন, ইইই, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9