জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ছবি
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বাদ পড়েছেন সুপারিশপ্রাপ্ত ৪১ প্রার্থী। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এক হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়।
৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য ক্যাডারে। এই ক্যাডারে ১ হাজার ৬৮২ জন সহকারী সার্জন এবং ১৬ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জন নিয়োগ পাচ্ছেন। অন্যান্য কারিগরি ও পেশাগত ক্যাডারের বিভিন্ন পদেও মেধাতালিকা অনুযায়ী যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।