ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার

২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ PM
রাহাত মৃধা

রাহাত মৃধা © টিসিডি ছবি

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ছেলে রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। এ ঘটনায় ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে বাবার এমন সিদ্ধান্তের পরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থাকার কথা জানিয়েছেন রাহাত।

রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ-সংক্রান্ত একটি ঘোষণাপত্র দেন ইদ্রিস মৃধা।

রাহাত মৃধা আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের বাসিন্দা ইদ্রিস মৃধার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

ঘোষণাপত্রে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ছেলের রাজনৈতিক কর্মকাণ্ড ও অবাধ্যতার কারণে তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন। এখন থেকে রাহাতের সঙ্গে তার ও পরিবারের অন্য সদস্যদের কোনো সম্পর্ক থাকবে না বলেও জানান তিনি।

এ বিষয়ে ইদ্রিস মৃধা বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’

অন্যদিকে, বাবার এমন সিদ্ধান্তের পরও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন রাহাত মৃধা।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও কোনো সমস্যা নেই।’

আগরবাতি-গোলাপজলসহ কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার …
  • ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে ‘গুরুত্বপূর্ণ’ পরিবর্তনের পরিকল্প…
  • ২৯ নভেম্বর ২০২৬
‘জামায়াত তো তাদের স্পিকারই পেয়ে গেছে, ডেপুটি স্পিকার নিয়…
  • ২৯ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার
  • ২৯ নভেম্বর ২০২৬
৪৬তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়লেন ৪১ জন
  • ২৯ নভেম্বর ২০২৬
গবেষণাগারের উদ্ভাবন কৃষকের মাঠে পৌঁছাতেই গাকৃবির ‘প্রযুক্তি…
  • ২৯ নভেম্বর ২০২৬