কুয়েট অধ্যাপকের ওপর হামলা, জড়িতদের শাস্তির দাবি ইউটিএলের

১৪ আগস্ট ২০২৬, ০২:০৪ PM
অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ

অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ © সংগৃহীত ও সম্পাদিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউটিএলের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এ ঘটনার প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, বুধবার (১২ আগস্ট) সকালে খুলনার মুজগুন্নি আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর ঘাড়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইউটিএল।

বিবৃতিতে ইউটিএল নেতৃবৃন্দ বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সিন্ডিকেট সদস্যের ওপর প্রকাশ্য রাস্তায় এমন হামলাকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এ ধরনের হামলা শুধু একজন শিক্ষকের ওপর আক্রমণ নয়, বরং দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকসমাজ ও নিরাপদ শিক্ষার পরিবেশের ওপরও গুরুতর আঘাত।

তাঁরা বলেন, কোনো মতপার্থক্য, প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম দায়িত্ব।

ইউটিএল নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক যেন এ ধরনের হামলা ও নিরাপত্তাহীনতার শিকার না হন, সে জন্য কার্যকর ও টেকসই নিরাপত্তাব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে ইউটিএল।

ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী-ছেলেসহ গ্রেপ্তা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরেক নতুন রেকর্ড মেসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাউস্টের এআইএস বিভাগে নবীন বরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9