অধ্যাপক বিলাল হোসাইন

বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্দ্র নয়

০৫ আগস্ট ২০২৬, ০৪:০৮ PM
অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন

অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্দ্র নয় বলে মন্তব্য করেছেন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) সেক্রেটারি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। 

আজ বুধবার সামাজিক মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলো— শিক্ষক, নিয়মিত শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের ক্যাম্পাস। যাদের ছাত্রত্ব শেষ, তাদেরকে নিয়ে এ্যালামনাই আছে, তারা এ্যালামনাইতে থাকবে। বিশ্ববিদ্যালয় কোনো বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্দ্র নয়।’

জানা গেছে, গত দুই দিনে তিন বিশ্ববিদ্যালয়সহ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন প্রায় ২০০। এরমধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে জকসু, ছাত্রশক্তি, ছাত্রদল ও প্রশাসনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে জকসুর ভিপি, জিএস, এজিএস, ছাত্রশক্তির নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ অন্তত ৭০ জন আহত হন। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়লেন ইউটিএল সেক্রেটারি অধ্যাপক বিলাল। 

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬