পে স্কেল বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ, সারাদেশ থেকে আসছেন সরকারি চাকরিজীবীরা

০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ AM
পে স্কেলের দাবিতে মহাসমাবেশ

পে স্কেলের দাবিতে মহাসমাবেশ © টিডিস ফটো

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ডাকা মহাসমাবেশের নির্দিষ্ট সময়ের আগেই উপস্থিত হয়েছেন সরকারি কর্মচারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মচারীরা এই সমাবেশে যোগ দিচ্ছেন। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সারাদেশ থেকে ইতোমধ্যে শহীদ মিনার এলাকায় উপস্থিত হয়েছেন কয়েক হাজার সরকারি চাকরিজীবী। তাদের দাবি, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং জানুয়ারি মাস থেকেই পে স্কেল কার্যকর করতে হবে। 

আরও পড়ুন: পে স্কেলের দাবিতে আহূত মহাসমাবেশ থেকে আসবে কঠোর কর্মসূচি?

যশোর থেকে আসা শহিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে পে স্কেলের দাবি করে আসছি। সরকার পে কমিশন গঠন করলেও অর্থ উপদেষ্টার বক্তব্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে ধ্রুমজাল তৈরি হয়েছে। আমরা নির্দিষ্ট হেডলাইন দিয়েছি, এই সময়ের মধ্যে  গেজেট প্রকাশ করতে হবে। পে স্কেল না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬