কমিশনের সঙ্গে বৈঠকে সচিবরা

পে স্কেলে ৩-৪ গুন বেতন বৃদ্ধি না করার প্রস্তাব

০১ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ PM
পে কমিশন

পে কমিশন © টিডিসি সম্পাদিত

নবম পে-স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে কর্মরত সচিবদের সঙ্গে বৈঠক করেছে পে-কমিশন। বৈঠকে নবম পে-স্কেল নিয়ে আকাশচুম্বী সুপারিশ না করে বাস্তবসম্মত সুপারিশের মতামত দিয়েছেন সচিবরা। বিভিন্ন সংগটন কমিশনের কাছে তিন-চার গুন পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিলেও এর বিরোধিতা করেছেন সচিবরা। তারা সরকারের আর্থিক সক্ষমতা বিষয়টি বিবেচনায় নেওয়ার আহবান জানিয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) পে-কমিশনের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, নবম পে-স্কেল নিয়ে অনলাইনে মতামত গ্রহণের পর প্রায় আড়াই শতাধিক সংগঠনের সাথে আলোচনা করা হয়। সবশেষ ৭০ এর অধিক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নেওয়া হয়েছে। সচিবদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

চার ধাপে ৭০ এর অধিক সচিবের সঙ্গে সভা করেছে পে-কমিশন। গত ২৪ নভেম্বর প্রথম ধাপে সচিবদের সঙ্গে বৈঠক করে কমিশন। প্রতিটি ধাপে ১৭ কিংবা তার অধিক সচিব কমিশনের সঙ্গে আলোচনা করে তাদের মতামত দিয়েছেন।

সচিবরা কেমন পে-স্কেলের সুপারিশ করেছেন, এমন প্রশ্নের জবাবে নাম অপ্রকাশিত রাখার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘সচিবরা নানা ধরনের মতামত দিয়েছেন। তবে অধিকাংশই বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নের প্রস্তাব করেছেন। কোনো কোনো সংগঠন বর্তমান বেতন স্কেলের চেয়ে তিন বা চার গুন বৃদ্ধির প্রস্তাব করেছেন। এ ধরনের আকাশচুম্বী প্রস্তাব গ্রহণ না করতে মতামত দিয়েছেন সচিবরা।’

পে-কমিশনের সঙ্গে সম্পৃক্ত এ কর্মকর্তা বলেন, ‘৭০ এর অধিক সচিবের মতামত গ্রহণ করা খুবই কঠিন বিষয় ছিল। সব সচিবকে একসঙ্গে পাওয়া যাবে না, এটি ধরেই চার ধাপে সভা করা হয়েছে। প্রতিটি ধাপে ১৭ কিংবা এর অধিক সচিব সভায় অংশগ্রহণ করেছেন। তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। মতামতগুলো পর্যালোচনা করা হচ্ছে। কমিশন নির্ধারিত সময়েই তাদের সুপারিশ জমা দেবে।’

তিনি বলেন, ‘সচিবরা বলেছেন, দ্রব্যমূল্যোর ঊর্ধ্বগতির সঙ্গে বেতন স্কেলের যেন সামঞ্জস্য থাকে, কমিশনকে সেভাবে সুপারিশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া আগামী ৫-১০ বছর পর নিত্যপণ্যের দাম কেমন হতে পারে সেটিও বিবেচনায় নিতে বলা হয়েছে। প্রস্তাবে সচিবরা সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছেন কমিশনকে।’

আরও পড়ুন: কর্মচারী আন্দোলনে ‘মাথা ঘামাচ্ছে না’ কমিশন, মনোযোগ পে স্কেল সুপারিশে

গত ২৪ নভেম্বর সচিবদের সঙ্গে প্রথম বৈঠক শেষে পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে সব সচিব সভায় উপস্থিত হননি। পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে।’ কবে নাগাদ সুপারিশ হতে পারে- এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি।’ এর একদিন পরেই দ্বিতীয় পর্যায়ে সচিবদের সঙ্গে বসে কমিশন।

কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, সুপারিশ চূড়ান্ত করতে কমিশনের সদস্যরাসহ সংশ্লিষ্টরা পুরোদমে কাজ করে যাচ্ছেন। অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। আগামী মাসেই চূড়ান্ত সুপারিশ দাখিল করা হতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন বেতন এবং গ্রেড ভাঙার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

সম্প্রতি কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। তিনি বলেন, ‘কমিশনের চেয়ারম্যান ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে পারেন না। সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত নিতে হয়। সে অনুযায়ী, চেয়ারম্যান আমাদের কাছে যে অভিমত বা কার্যক্রমের অগ্রগতির কথা ব্যক্ত করেছেন, তাতে আমরা সন্তুষ্ট।’

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081