‘জানুয়ারি থেকে পে স্কেলের বাস্তবায়ন দেখতে চাই’

৩০ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ PM
নব পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন ঢাবির কর্মচারীরা

নব পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন ঢাবির কর্মচারীরা © টিডিসি সম্পাদিত

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। রবিবার ( ৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে ভিসি চত্বরে এ কর্মসূচি পালন করে কর্মচারী সমিতি, কারিগরী কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন। 

এ সময় তারা জানুয়ারির মধ্যে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন। কর্মচারী নেতা এম এ মোতালেব বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের যে দাবি, এটি শুধু কর্মচারীদের নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারীর। এ কারণে এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন তারা।

আরও পড়ুন: নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

তিনি আরও বলেন, ‘গত ১০ বছরে দুটি পে স্কেল পাওয়ার কথা, কিন্তু আমরা একটিও পাইনি। আমাদের এই পে স্কেল বাস্তবায়নের দাবিটি কোনো আর্থিক উন্নয়নের জন্য নয়, এটি মানবতার দাবি।’ যেহেতু অন্তর্বর্তী সরকার পে স্কেল কমিশন গঠন করেছে, সেহেতু এ সরকারকেই তা বাস্তবায়ন করতে হবে। আমরা আগামী জানুয়ারি থেকে পে স্কেলের বাস্তবায়ন দেখতে চাই।’

বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬
স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি
  • ২২ নভেম্বর ২০২৬
২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যা…
  • ২২ নভেম্বর ২০২৬