পে স্কেল নিয়ে ‘বড় সুসংবাদ’

২৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ PM
পে কমিশন

পে কমিশন © টিডিসি সম্পাদিত

পে স্কেল নিয়ে গঠিত কমিশনের সুপারিশ জমা এবং নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির।

বুধবার দুপুরে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়ন ও গ্রেড ভেঙে ন্যুনতম বেতন ৩৫ হাজার টাকা করার দাবি পুনরব্যক্ত করেছেন। কমিশন থেকে এসব বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এই নেতা।

তিনি বলেন, আমাদের বেশ ফলপ্রসু আলোচনা হয়েছে। বেতন গ্রেড কমিয়ে আনা, ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থমন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গ্যাজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমার বিষয়ে বাদিউল কবির বলেন, কমিশনের চেয়ারম্যান তো ব্যক্তিগতভাবে উনার মতামত ব্যক্ত করতে পারেন না। কমিশনের সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাদের মতামত নিয়েই যে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। সে অনুযায়ী চেয়ারম্যান আমাদের কাছে যে অভিমত বা কার্যক্রমের অগ্রগতির কথা ব্যক্ত করেছেন তাতে আমরা সন্তুষ্ট। চেয়ারম্যান বলেছেন, আমরা আপনাদের দাবিটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি ৩০ শে নভেম্বরের মধ্যেই একটা রিপোর্ট পেশ করতে পারি।

এ নেতা জানান পে কমিশনের চেয়ারম্যান বলেছেন, গত ১১ বছর এবং সামনের পাঁচ বছরের মুল্যস্ফ্রিতি, বৈশ্বিক পরিস্থিতি, দেশের আর্থিক তারল্য সংকটসহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হয়। সবকিছু বিচার বিশ্লেষণ করে, গবেষণা করে আমরা চাচ্ছি, আপনাদের চাহিত সময়ের মধ্যেই আমরা রিপোর্ট দাখিল করব। যদি এর বাইরে সময়ের প্রয়োজন দেখা দেয় বা প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি, তখন হয়তোবা দুই এক সপ্তাহ সময় লেগে যেতে পারে। এই যৌক্তিক সময়টা আপনারা কনসিডার করবেন।

সার্বিকভাবে কমিশনের এমন চিন্তা কর্মচারীদের জন্য বড় সুসংবাদ। কারণ নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমার বিষয়ে আল্টিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা। বিভিন্ন সংগঠনের পরও কমিশনের কোন প্রতিবেদন জমা না দেয়া এবং মিডিয়াতেও কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে তথ্য না জানানোয় কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছিল। কিন্তু বাদিউল কবিরের সঙ্গে সাক্ষাৎকালে কমিশন চেয়ারম্যানের বক্তব্যকে সুসংবাদ হিসেবে দেখছেন কর্মচারী নেতারা।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950