সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডারদের মানববন্ধন

০৯ নভেম্বর ২০২৫, ০২:২০ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০২:৩৩ PM
কুড়িগ্রাম প্রেস ক্লাবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডারদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রেস ক্লাবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডারদের মানববন্ধন © সংগৃহীত

কুড়িগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের কুড়িগ্রাম জেলা ইউনিট। 

এ সময় লিখিত বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএস-এর বাংলা বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন প্রভাষক মো. মমিনুল হক, চন্দন কুমার সরকার প্রমুখ।

আরও পড়ুন : একমাস বাকি থাকতেই প্রস্তুত হচ্ছে প্রাথমিকের ৮ কোটি বই

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সারাদেশে ৩২ থেকে ৩৭তম ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। যোগ্যতা অর্জন সত্ত্বেও পদোন্নতি না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়ছেন। তাই দ্রুত ভুক্তভোগী প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ডিও জারি করে পদোন্নতির দাবি জানান।

এসময় তারা হুশিয়ারি দিয়ে জানান, ১২ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী ১৩ নভেম্বর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। 

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬