৪৪তম বিসিএসের রিপিট ক্যাডারের ফল প্রকাশ নিয়ে সবশেষ যা জানাল পিএসসি

০৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ PM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

৪৪তম বিসিএসের ‘রিপিট ক্যাডার’ (একই ক্যাডারে পুনরায় নিয়োগ) ফলাফল আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতেই প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে পিএসসি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিপিট ক্যাডারের ফলাফল তৈরির কাজ শেষ। যে কোনো মুহূর্তে ফলাফল প্রকাশ করা হবে।’

একই ক্যাডারে একাধিকবার সুপারিশপ্রাপ্ত হওয়া ঠেকাতে পিএসসি ২০১৪ সালের ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা’-এর ১৭ নম্বর বিধি সংশোধনের প্রস্তাব করেছিল। সরকার সেই প্রস্তাব অনুমোদন করে গেজেট জারি করেছে।

গেজেটে বলা হয়েছে, যদি কোনো প্রার্থী পূর্বে একই ক্যাডার পদে বা সমপদে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন এবং পুনরায় সে পদে সুপারিশের ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করেন, তাহলে পিএসসি তাকে সুপারিশ করা থেকে বিরত থাকতে পারবে। সেক্ষেত্রে ওই শূন্য পদে নিয়োগের জন্য উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী সম্পূরক ফলাফল প্রকাশ করে নতুনভাবে সুপারিশ পাঠানো যাবে।

বিধিতে আরও উল্লেখ করা হয়েছে, ওই সম্পূরক ফলাফলের কারণে পূর্বে ঘোষিত ফলাফলে অন্য কোনো প্রার্থীর সুপারিশে কোনো পরিবর্তন আনা যাবে না।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে ১৫ হাজার ৭০৮ জন উত্তীর্ণ হন। এরপর লিখিত পরীক্ষায় ১১ হাজার ৭৩২ জন উত্তীর্ণ হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৌখিক পরীক্ষা নিয়ে চলতি বছরের ৩০ জুন ১ হাজার ৬৯০ প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

কিন্তু ফলাফলে দেখা যায়, সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রায় চারশ’ জন ‘রিপিট ক্যাডার’ রয়েছেন, যারা আগের বিসিএসের মাধ্যমে একই ক্যাডারে ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন। এতে বহু পদ শূন্য থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ জটিলতা নিরসনে পিএসসি বিধি সংশোধন করে রিপিট ক্যাডারদের তথ্য যাচাইয়ের পর পুনরায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়।

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬