মঙ্গলবার থেকে পরিবহন ধর্মঘট, জাতীয়করণ সমাবেশের কী হবে?

০৯ আগস্ট ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
ছবিতে বামে গণপরিবহন ও ডানে শিক্ষকদের আন্দোলন

ছবিতে বামে গণপরিবহন ও ডানে শিক্ষকদের আন্দোলন © ফাইল ছবি

আট দফা দাবি না মানলে আগামী ১২ আগস্ট থেকে সারা দেশে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এ অবস্থায় আগামী ১৩ আগস্ট অনুষ্ঠেয় জাতীয়করণ সমাবেশ হবে কি না সেই প্রশ্ন দেখা দিয়েছে।

যদিও জাতীয়করণ আন্দোলনের নেতারা এখনো কর্মসূচি স্থগিতের কোনো সিদ্ধান্ত জানাননি। তারা বলছেন, ধর্মঘটের মধ্যে বাস পাওয়া গেলে তারা সমাবেশ করবেন। বাস পাওয়া না গেলে সমাবেশ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানতে চাইলে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আশাবাদী। ১২ আগস্ট সকাল থেকে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এভাবে ধর্মঘট ডাকলে পুরো দেশ অচল হয়ে যাবে। আমরা আশা করছি ধর্মঘট শুরুর আগেই অন্তবর্তী সরকার বিষয়টি সুরাহা করবেন। একইসঙ্গে আমাদের সমাবেশও হবে।’

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি আদায়ে আগামী বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবেন শিক্ষকরা। সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে আটজন করে সমন্বয়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা এবং জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক ঠিক করে দিচ্ছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। কোনো কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ সেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

২০১৮ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০ দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকার পতনের পর অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং ২০২৪-২৫ অর্থবছরে উৎসব ভাতা  ২৫ শতাংশ বৃদ্ধি  ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পস্ট ঘোষণা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থ বছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। 

এ অবস্থায় দাবি আদায়ে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ১৩ আগস্ট সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে সমাবেশ থেকে।

সালামিতে আমরা আট আনা পেলেই অনেক খুশি হয়ে যেতাম
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী ট…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence