পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের কেন্দ্রিয় কমিটির নেতৃত্বে মেহেদি- জাওয়াদ

০১ মার্চ ২০২৬, ০৭:৩১ PM
মেহেদী হাসান ও জাওয়াদ নূর 

মেহেদী হাসান ও জাওয়াদ নূর  © সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত মোহাম্মদ মেহেদী হাসান এবং  মাস্টার্সে অধ্যায়নরত অপরাধবিজ্ঞান বিভাগের জাওয়াদ নূর।

গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের ইফতার প্রোগ্রাম এ উপদেষ্টা পরিষদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, পার্বত্য অঞ্চলের অবহেলিত ও পিছিয়ে থাকা সকল জাতি-ধর্মের শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও সমান সুযোগ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও অগ্রসর পাহাড় গড়তে আমরা অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ঐক্য, সহনশীলতা ও সমঅধিকারের ভিত্তিতে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নই হবে আমাদের পথচলার মূল দিকনির্দেশনা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাওয়াদ নূর বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় এখনও নানা সীমাবদ্ধতা ও বৈষম্যের সম্মুখীন হচ্ছে, এবং এ পরিস্থিতি পরিবর্তনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ অঙ্গীকারবদ্ধভাবে কাজ করছে। পাহাড়ে উচ্চশিক্ষার প্রসার, মানোন্নয়ন ও শিক্ষা সচেতনতা বৃদ্ধি আমাদের প্রধান অগ্রাধিকার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় সার্বিক দিকনির্দেশনা ও সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রযাত্রায় আমরা ভবিষ্যতেও পাশে থাকবো, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে উচ্চশিক্ষায় পড়তে আসা শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের উন্নয়নসহ সামগ্রিক কল্যাণে কাজ করে। এছাড়াও সামাজিক সহযোগিতামূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার জন্য সুপরিচিত একটি ছাত্র সংগঠন।

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: সেই ছিনতাইকারীদের ভিডিও …
  • ২৯ আগস্ট ২০২৬
প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ বিএনপি নেতা ও তার ভাইয়ের বি…
  • ২৯ আগস্ট ২০২৬
ধোবাউড়ায় ভারতীয় ৭টি গরু আটক
  • ২৯ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি সোহাগ, সম্পাদক হানিফ
  • ২৯ আগস্ট ২০২৬
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে: …
  • ২৯ আগস্ট ২০২৬
হাসপাতাল ফেলে আড়াই বছর যুক্তরাষ্ট্রে চিকিৎসক, স্থায়ী বরখাস্…
  • ২৯ আগস্ট ২০২৬