এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোট

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোট © টিডিসি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ‘লংমার্চ টু সচিবাল’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। আগামীকাল সোমবার দুপুর ১২টায় এ কর্মসূচি পালিত হবে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) নতুন এ কর্মসূচির ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোট।

জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজীজি বলেন, দেশ গড়ার কারিগরদের বৈষম্যের মধ্যে রেখে শিক্ষার উন্নয়ন সম্ভব না। পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী শান্তিতে নেই। তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা অনেক কম। শিক্ষকরা ক্লাসে মনোযোগ দিতে পারছেন না। অবিলম্বে শিক্ষকদের প্রাণের দাবি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিতে হবে।

আরও পড়ুন: একটি উত্তম নির্বাচন করতে চাই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

তিনি আরও বলেন, ‘পাঁচ দিন ধরে শিক্ষকরা রাজপথে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না। আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে৷ আগামীকাল লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬