ইউটিএলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক যুবাইর মুহাম্মদ এহসানুল হক

০৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ PM
অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ইউটিএলে লোগো

অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ইউটিএলে লোগো © সংগৃহীত ও সম্পাদিত

ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইউটিএলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

গত ৭ জানুয়ারি সুন্দরবন ভ্রমণে থাকা অবস্থায় সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ইন্তিকাল করেন।

ভারপ্রাপ্ত আহ্বায়কের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. বিলাল হোসাইন বলেন, ‘ইউটিএলের প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস স্যারের ইন্তেকালের কারণে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে গতকাল রাতে কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়।’

তিনি আরও বলেন, ‘সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।’

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬