ইউটিএল আহ্বায়কের মৃত্যুতে ঢাবি ছাত্রশিবিরের শোক

০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ PM
অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শোক

অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শোক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর আহ্বায়ক অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক শোক বিবৃতিতে বলা হয়, অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস স্যার ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও মানবিক শিক্ষক। তিনি আজীবন শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা ও ন্যায্য অধিকারের পক্ষে সাহসের সঙ্গে কাজ করেছেন। সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর দৃঢ় ও মানবিক ভূমিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন আদর্শ শিক্ষক, অভিভাবকতুল্য পথপ্রদর্শক ও নৈতিক দৃঢ়তার একজন মানুষকে হারাল। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মরহুমের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস স্যারের সকল গুনাহ ক্ষমা করে দেন, তাঁর নেক আমল কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950