ক্যাম্পাসের সার্বিক অগ্রগতির লক্ষ্যে শাবিপ্রবি ইউটিএল’র ১২ দফা দাবি

১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ AM
ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল)   ১২ দাবি

ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) ১২ দাবি © টিডিসি ফোটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের সার্বিক অগ্রগতি ও কল্যাণকল্পে ১২ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) সাস্ট চ্যাপ্টার। 

সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বরাবর একটি স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় ইউটিএল সাস্ট চ্যাপ্টারের আহ্বায়ক ও জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য-সচিব ও সিইই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১২ দফা দাবিসমূহ হলো- ভর্তি পরীক্ষা কমিটি গঠনে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও সম্মানী গ্যাপ হ্রাস, আউটকাম বেইসড কারিকুলামে (ওবিই) অতিরিক্ত কাজের জন্য সম্মানী বৃদ্ধি, নতুন যোগদানকৃত শিক্ষকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ডরমেটরি বরাদ্দ, প্রভাষক এবং সহকারী অধ্যাপকগণের থিসিস সুপারভিশনের সুযোগ প্রদান, বাস ট্র্যাকিংয়ের জন্য রিয়েল-টাইম মনিটরিং অ্যাপ চালু, প্রভাষক এবং সহকারী অধ্যাপকগণের জন্য মোবাইল ভাতা প্রদান।

এ ছাড়াও, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের মান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ইউসি বিল্ডিং পরিত্যক্ত ঘোষণা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ, নিয়োগে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিতকরণ, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, আর্টিকেল প্রসেসিং চার্জ (এপিসি) সাপোর্ট প্রদান এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ চালুকরণের দাবি জানানো হয়। 

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধে যে বিজয়ী, লুটের মালামাল সেই পাবে: জাতিসংঘে দেওয়া ভাষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাতে উপকূল অতিক্রম করবে নিম্নচাপ, ঝড়-বৃষ্টির পূর্বাভাস—সমুদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ আসামির বাড়িতে ভাঙচু…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬