জরুরি মুহূর্তে স্বাস্থ্যসেবা দিতে শাবিপ্রবি ছাত্রদলের ‘আপন অ্যাপ’ চালু 

১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ PM
ছাত্রদলের লোগো ও আপন অ্যাপ

ছাত্রদলের লোগো ও আপন অ্যাপ © সংগৃহীত

জরুরি মুহূর্তে স্বাস্থ্যসেবা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে ‘আপন অ্যাপ’ পরিষেবা চালু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদল সভাপতি রাহাত জামান। 

বিশেষভাবে তৈরি এই অ্যাপের মাধ্যমে সহযেই রক্ত দাতার খোঁজ, ডাক্তারের চ্যাম্বার ও নিকটস্থ অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে বলে জানান রাহাত জামান। তিনি জানান, ডোনারদের উৎসাহিত করতে অ্যাপে আছে বিশেষ গ্যামিফিকেশন ব্যাজ! এ ছাড়া বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট ফি ও রেটিং দেখে সহজেই খুঁজে বের করতে পারবেন রোগীরা।

অ্যাপ থেকে সেবা পাবার জন্য রেজিস্টার্ড ইউজার হিসেবে রক্তদাতা নিজের নাম, নিকটস্থ ভালো ডাক্তারদের চেম্বারের তথ্য ম্যাপে যোগ করতে পারবেন। পাশাপাশি এলাকার অ্যাম্বুলেন্স পরিষেবাগুলির যোগাযোগের বিবরণ ও ভাড়া তালিকাভুক্ত করা যাবে বলোও জানানো হয়।

এ বিষয়ে রাহাত জামান বলেন, ‘জরুরি অবস্থায় এক মিনিটের অপেক্ষা মানে জীবনের ঝুঁকি। সেই কঠিন সময়ে রোগীর পাশে থাকার জন্য আমরা নিয়ে এসেছি একটি ম্যাপভিত্তিক স্বাস্থ্য পরিষেবা অ্যাপ। রোগীরদের জন্য এটি হবে একটি ভালো প্ল্যাটফর্ম। আশা করি মানুষ এই প্লাটফর্ম থেকে সুবিধা পাবে।’

ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬
স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি
  • ২২ নভেম্বর ২০২৬
২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যা…
  • ২২ নভেম্বর ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশ…
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
  • ২২ নভেম্বর ২০২৬