৩ নটরডেমিয়ানের সাফল্য

বাবা এসআই, একসঙ্গে ক্যাডার হলেন দুই ছেলে, মেডিকেলে আরেকজন

২৯ নভেম্বর ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০২:০৯ PM
শহিদুল ইসলাম

শহিদুল ইসলাম © সংগৃহীত

সম্প্রতি ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের যমজ দুই ছেলে শুভ ও শান্ত। এদের মধ্যে শুভ পুলিশ ক্যাডারে এবং শান্ত শিক্ষা ক্যাডারে মনোনীত হয়েছেন। এটি তাদের প্রথম বিসিএস ছিল।  

শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সদস্য শহিদুল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার সন্তানরা পড়াশোনায় অনেক পরিশ্রম করেছে বলেই আজকের এই সাফল্য। তাদের মা ২০২০ সালে মারা যান। আমি কর্মস্থলে থাকায় তাদের সময় দিতে পারিনি। নিজেদের শ্রমেই এই জায়গায় আসতে পেরেছে ওরা। এটা আমার জন্য বড় পাওয়া। গেজেট হওয়ার পর তারা আমার মতোই দেশের সেবায় নিয়োজিত থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। দুই সন্তানই নটরডেম কলেজ থেকে উত্তীর্ণ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্স শেষ করেছে। ৪৫তম বিসিএস তাদের প্রথমবার ছিল। ৪৭তম বিসিএসের প্রিলিতেও তারা উত্তীর্ণ হয়েছে। তাদের একজন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লেকচারার, আরেকজন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার। আমার আরেক ছেলে মেডিকেল কলেজে পড়াশোনা করছে।’

তরুণদের উদ্দেশে সফল এই বাবা বলেন, অধ্যাবসায় থাকলে যেকোনো কিছুতেই সাফল্য আনা যায়। মনোযোগ এবং শ্রম দিলে বিসিএস ক্যাডার হওয়া কঠিন কিছু না।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬