কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১৫ সাঁতারু

১৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৪ AM
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারুরা

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারুরা © টিডিসি ফটো

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়েছেন দেশের ১৫ জন সাঁতারু। শনিবার (১২ এপ্রিল) পাহাড়থেকে ডটকম’র সহযোগিতায় কুতুবদিয়া চ্যানেল পাড়ি শুরু করেন তারা। এ আয়োজন করে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)।

জেলার পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়া বড়ঘোপ ঘাট সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন বোয়াসের উপদেষ্টা ও পাহাড়থেকে ডট কমের চেয়ারম্যান শিমুল চৌধুরী।

আয়োজক কমিটির সমন্বয়ক জিহাদ হোসেন বলেন, ‘আমরা তরুণ প্রজন্মকে সাঁতারে উৎসাহিত করতে চাই। তাদের সাহস ও শারীরিক সক্ষমতার বিকাশে কাজ করতে চাই। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন জেলায় এমন আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের।’

আরো পড়ুন: ঢাকায় নেতানিয়াহুকে জুতাপেটার খবর প্রকাশ করল ইসরায়েলি গণমাধ্যম

অংশগ্রহণকারীদের মধ্যে সাইফুল ইসলাম রাসেল ১ ঘণ্টা ২৫ মিনিট সময় নিয়ে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেন। তাছাড়া কক্সবাজারের পেকুয়ার আবদুল মতিন ১ ঘণ্টা ৫৫ মিনিট ও সাখাওয়াত হোসেন সাকিব ২ ঘণ্টা ৫ মিনিট সময় নেন।

৫ কিলোমিটার দীর্ঘ কুতুবদিয়া চ্যানেলটি ২০২২ সালে তিনজন তরুণ সাতারু পাড়ি দিয়েছিলেন। সে ধারাবাহিকতায় এ বছরও অনুষ্ঠিত হলো এই চ্যানেল পাড়ি প্রতিযোগিতা, যার ধারাবাহিকতা বজায় থাকবে সামনে বছরগুলোয়।

স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬