ঢাকায় নেতানিয়াহুকে জুতাপেটার খবর প্রকাশ করল ইসরায়েলি গণমাধ্যম

১২ এপ্রিল ২০২৫, ০৯:৪০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৫ AM
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানো হয়

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানো হয় © সৌজন্যেপ্রাপ্ত

ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালানোয় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের বাংলাদেশিরা। বাংলাদেশিদের এই বিক্ষোভ নিয়ে খবর প্রকাশ করেছে প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। সেখানে নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে।

টাইমস অব ইসরায়েল একই খবরের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি।’

এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। যদিও এপির শিরোনামে এ বিষয়টি নেই। তারা শিরোনাম করেছে, ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র‍্যালি।’

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র‍্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাঁদের হাতে ছিল কয়েক শ ফিলিস্তিনি পতাকা। সেখানে তাঁরা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’-এর মতো স্লোগান দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পিটিয়েছেন। তাঁদের অভিযোগ, তারা ইসরায়েলের সহযোগী। র‍্যালিতে তাঁরা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলিকা নিয়ে এসেছিলেন।

এপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইসলামিক গ্রুপ এবং দল এই র‍্যালিতে সংহতি জানায়।

প্রতিবেদনের শেষে বলা হয়েছে, ১৭ কোটি মানুষের বাংলাদেশটি মুসলিমপ্রধান। ইসরায়েলের সঙ্গে তাঁদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তাঁরা অফিশিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করেন।

 

টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি, পদ ৩১, আবেদন শেষ ১৬ এপ্রিল
  • ২০ মার্চ ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর মাভাবিপ্রবিতে ঈদে বিশেষ …
  • ২০ মার্চ ২০২৬
সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল ঢাকার ফার…
  • ২০ মার্চ ২০২৬
জুলাই যোদ্ধা শহীদ তারিকের পরিবারের পাশে ছাত্রদল নেতা রিংকু
  • ২০ মার্চ ২০২৬
ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-হাসনাতের অনাকাঙ্ক্ষিত সাক্ষা…
  • ২০ মার্চ ২০২৬
ভূমিকম্পে চাপা পড়া বারদুয়ারী মসজিদ, স্বপ্নের সূত্রে খুঁজে প…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence