এডমিনের পর ফরেন ক্যাডারে দ্বিতীয় ফয়সাল

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ PM
আল ফয়সাল বিন কাশেম কানন

আল ফয়সাল বিন কাশেম কানন © সংগৃহীত

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে পররাষ্ট্র ক্যাডারে মেধাক্রমে দ্বিতীয় স্থান অর্জন করে সুপারিশ পেয়েছেন আল ফয়সাল বিন কাশেম কানন। এর আগে তিনি ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

জানা গেছে, আল ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পেশাগত জীবনে ২০২৫ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর ‘সহকারী বিশেষজ্ঞ’ পদে প্রথম স্থান অর্জনের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। একই বছরে তিনি ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মেধাক্রমে ১০৪তম হয়ে সুপারিশপ্রাপ্ত হন তিনি।

পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ পাওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেন ফয়সাল। এক পোস্টে তিনি লেখেন, ৪৬তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। মেধাক্রম: ২য়। সব প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আপনাদের সবার দোয়াপ্রার্থী।

এদিকে, পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ফাতিন ইশরাক ফারুকী। তিনি বুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

প্রসঙ্গত, রবিবার (৮ ফেব্রুয়ারি) ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে এক হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।   

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9