ফেলোশিপ নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের মাহমুদুল হাসান পলাশ

০৩ মে ২০২৪, ০৯:২৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
ডা. মো. মাহমুদুল হাসান

ডা. মো. মাহমুদুল হাসান © ফাইল ছবি

সুইজারল্যান্ডভিত্তিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারির আন্তর্জাতিক সংস্থা ‘এও স্পাইন’র ফেলোশিপ নিয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)।

শনিবার (৪ মে) তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং মাসব্যাপী প্রশিক্ষণ শেষে আগামী ৩ জুন দেশে ফিরবেন। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠা করতে চান ডা. পলাশ। তিনি জানান, আর্থিকভাবে অসচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।

এ বিষয়ে তিনি সাতক্ষীরার সকল সংসদ সদস্য, জেলা প্রশাসক, মেডিকেল কলেজ অধ্যক্ষ, পরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা এবং সাতক্ষীরাবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।

ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) দক্ষিণবঙ্গের একমাত্র স্পাইন সার্জন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) সংযুক্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন।

 
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৯ আগস্ট ২০২৬
মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির সঙ্গে সংঘ…
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • ২৯ আগস্ট ২০২৬
ববিতে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি নিয়ন, সাধারণ সম্পাদক জাক…
  • ২৯ আগস্ট ২০২৬
ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬