বাংলাদেশের রিয়াদুল শ্রীলঙ্কায় কম্পিউটার বিজ্ঞানে সেরা

০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
রিয়াদুল ইসলাম ভূঁইয়া

রিয়াদুল ইসলাম ভূঁইয়া © সংগৃহীত

শ্রীলঙ্কায় কেমব্রিজ ‘ও’ লেভেল পরীক্ষায় কম্পিউটার বিজ্ঞানে প্রথম হয়েছে বাংলাদেশের রিয়াদুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া বিশ্বে ষষ্ঠ স্থান অধিকার করেছে সে। কেমব্রিজ এডুকেশন সিস্টেমে পরিচালিত শ্রীলঙ্কার ইয়োশিদা শোকানজি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী হিসেবে রিয়াদুল এ পরীক্ষায় অংশ নেয়। 

গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানী কলম্বোর বন্দরনায়েক মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে কেমব্রিজ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলধারীদের সংবর্ধিত করা হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় স্বীকৃত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ৪০টি দেশে ‘আইজিসিএসই’, ‘ও’ লেভেল এবং ইন্টারন্যাশনাল ‘এএস’ ও ‘এ’ লেভেলের পরীক্ষাটি নিয়ে থাকে।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার শ্রীলঙ্কা থেকে ১৮৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। একক বিষয়ে রিয়াদুলসহ ৭৪ জন সর্বোচ্চ নম্বর অর্জন করেছে। রিয়াদুল ছয় বিষয়ে ‘এ স্টার’ ও এক বিষয়ে ‘এ’ নিয়ে ইয়োশিদা শোকানজি ইন্টারন্যাশনাল স্কুলে শীর্ষস্থানে আছে।

আরো পড়ুন: এবারও বিইউপি দিয়ে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ, বিজ্ঞপ্তি প্রকাশ

এতে জানানো হয়েছে, রিয়াদুলের বাবা ওয়াসীম আকরাম বাংলাদেশি। মা সুদারমা লতা নিলমিনি শ্রীলঙ্কান। আর রিয়াদুলের জন্ম লেবাননে। বাবার পরিবারে দেখভালের কেউ না থাকায় ২০১৪ সাল থেকে মায়ের কাছে শ্রীলঙ্কায় বসবাস করে সে। 

রিয়াদুলের এমন সাফল্যে গর্বিত মা-বাবা তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি শিক্ষক, স্কুল কর্তৃপক্ষ এবং পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

বুটেক্সের আইসিটি সেলে জনবল সংকট, ব্যাহত ডিজিটাল সেবা
  • ৩০ আগস্ট ২০২৬
বন্যা-পরবর্তী সময়ে দুর্নীতির খবর পত্র-পত্রিকায় দেখিনি: অর্থ…
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সুযোগ ৮ দিন
  • ৩০ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ফাইনালে ওঠা হলো না সাব্বির-শামিমদের
  • ৩০ আগস্ট ২০২৬
গ্র্যাজুয়েট হলেন ৫৯ বছর বয়সী সেই বেলায়েত শেখ
  • ৩০ আগস্ট ২০২৬