আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩১ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ PM
আইসিসির সদর দপ্তর

আইসিসির সদর দপ্তর © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে চলছে দোটানা। আইসিসিকে সরাসরি বিসিবি জানিয়েছে ভারতের মাটিতে না খেলার কথা। তবে আইসিসি বাংলাদেশকে অনুরোধ করেছে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার। সবশেষ এই ইস্যুতে কথা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃৃহস্পতিবার (১৫ জানুয়ারি)  গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ নজরুল বলেন, আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে, আইসিসির একটা টিম হয়ত আসছে বাংলাদেশে কথা বলার জন্য।

বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে ক্রীড়া উপদেষ্টা জানান, আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই। এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

পরে সাম্প্রতিক সময়ে ক্রিকেট অঙ্গনে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে আসিফ নজরুল বলেন, আপনাকে ক্রিকেটের কথাটা একটু বলি। খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলি আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা।

দেশের ভাবমূর্তি ও সম্মানের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে আসিফ নজরুল জানান, আমাদের এখন বিশ্বকে এই বার্তা দেওয়া প্রয়োজন যে আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট ভক্ত- আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি।

শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬