যেসব আসনে প্রার্থী দিল জামায়াত

১৫ জানুয়ারি ২০২৬, ১০:৪১ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ PM
জামায়াতের লোগো

জামায়াতের লোগো © সংগৃহীত

জামায়াত জোট ২৫৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে ১৭৯টি আসনের নিজেদের প্রার্থী দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে শরিক দলগুলোর আসন সংখ্যা ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

জামায়াত সূত্রে দলটির চূড়ান্ত ১৭৯টি আসনের তালিকা পাওয়া গেছে। তার মধ্যে রয়েছে পঞ্চগড়-২; ঠাকুরগাঁও-১, ২ ও ৩; দিনাজপুর-১, ২, ৩, ৪ ও ৬; নীলফামারী-১, ২ ও ৩; লালমনিরহাট-১, ২ ও ৩; রংপুর-১, ২, ৩, ৫ ও ৬; কুড়িগ্রাম-৩ ও ৪; গাইবান্ধা-১, ২, ৩ ও ৪; জয়পুরহাট-১ ও ২; বগুড়া-১ থেকে ৭; চাঁপাইনবাবগঞ্জ-১, ২ ও ৩; নওগাঁ-১, ২, ৪, ৫ ও ৬; রাজশাহী-১ থেকে ৬; নাটোর-১, ২ ও ৪; সিরাজগঞ্জ-১, ২, ৪ ও ৫; পাবনা-১ থেকে ৫; মেহেরপুর-১ ও ২; কুষ্টিয়া-১, ২ ও ৩; চুয়াডাঙ্গা-২; ঝিনাইদহ-১ থেকে ৪; যশোর-১, ২, ৪, ৫ ও ৬; মাগুরা-১; নড়াইল-১ ও ২; বাগেরহাট-১ থেকে ৪; খুলনা-১, ২, ৫ ও ৬; সাতক্ষীরা-১ থেকে ৪; বরগুনা-২; পটুয়াখালী-২; বরিশাল-৪ ও ঝালকাঠি-১। 

এছাড়াও পিরোজপুর-১ ও ২; টাঙ্গাইল-১, ২, ৪, ৫, ৭ ও ৮; জামালপুর-২, ৪ ও ৫; শেরপুর-১ ও ৩; ময়মনসিংহ-৫ ও ৬; নেত্রকোণা-৩, ৪ ও ৫; কিশোরগঞ্জ-২, ৩ ও ৫; মুন্সিগঞ্জ-৩; ঢাকা-১, ২, ৩, ৬, ৭, ১০, ১২, ১৪, ১৫, ১৬ ও ১৭; গাজীপুর-৪; নরসিংদী-৪; নারায়ণগঞ্জ-১ ও ২; রাজবাড়ী-১ ও ২; ফরিদপুর-১ ও ৩; মাদারীপুর-৩; গোপালগঞ্জ-১; শরীয়তপুর-২; সুনামগঞ্জ-২, ৪ ও ৫; সিলেট-১, ৩, ৪ ও ৬; মৌলভীবাজার-১ ও ২; হবিগঞ্জ-১; ব্রাহ্মণবাড়িয়া-১, ৩ ও ৪; কুমিল্লা-১, ৩, ৫, ৬, ৮, ৯, ১০ ও ১১; চাঁদপুর-৩ ও ৪; ফেনী-১ ও ৩; নোয়াখালী-৩, ৪ ও ৫; লক্ষ্মীপুর-২ ও ৩; চট্টগ্রাম-১, ২, ৩, ৪, ৬, ৭, ১০, ১৫ ও ১৬ এবং কক্সবাজার-১, ২, ৩ ও ৪ আসন।

ট্যাগ: জামায়াত
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
  • ০৮ নভেম্বর ২০২৬
গোল্ডেন বুট জিতলেন মেসি
  • ০৮ নভেম্বর ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিপ্লবী…
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতৃত্বে সালাম-রবিন, পদ পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েলও
  • ০৮ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২, সড়ক অবরোধ
  • ০৮ নভেম্বর ২০২৬
৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন ডাচ নাগরিক সেলিনা
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950