ঢাকা কলেজের ৬ হলে ছাত্রদলের নতুন কমিটি

২৩ আগস্ট ২০২২, ০৭:১৫ PM
ঢাকা কলেজ ছাত্রদল

ঢাকা কলেজ ছাত্রদল © টিডিসি ফটো

প্রায় আঠারো বছর পর ঢাকা কলেজের ৬ হলে নতুন কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখা। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) কলেজ ছাত্র দলের সভাপতি শাহীনুর রহমনা শাহীন ও সাধারণ সম্পাদক মৃদা জুলহাস এই কমিটির অনুমোদন দেন। 

ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক তানভীর আহমেদ মাদবর সাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা কলেজের ৬টি হলে আংশিক কমিটি ঘোষণা করা হলো। হল গুলো হচ্ছে- নর্থ হল, সাউথ হল, ইন্টারন্যাশনাল হল, শহীদ ফরহাদ হোসেন হল, আখতারুজ্জামান ইলিয়াস হল, দক্ষিণায়ন হল।

এছাড়াও নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে ঘোষিত হল কমিটি পূর্ণাঙ্গ করে ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: ছাত্রলীগের ব্যানারে নয়, ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি: অভিযুক্তরা

নতুন কমিটিতে নর্থ হলের সভাপতি হয়েছেন মো. সুমন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মো: আইয়ুব আলী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক নাহিন হাসানও সাংগঠনিক সম্পাদক মো: আল আমিন হোসাইন শান্ত। 

সাউথ হলের সভাপতি হয়েছেন শরিফ হোসাউন মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মো: বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিমে রেজা, সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো: তানভীর। 

আখতারুজ্জামান ইলিয়াস হলের সভাপতি হয়েছেন মো. এনামুল হক শান্ত, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল কৃষান ও সাংগঠনিক সম্পাদক নাদিম খান। 

দক্ষিণায়ন হলের সভাপতি হয়েছেন মো. মুহিবুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মো. ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক মো. শাওন খন্দকার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আরিফুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত ইমু। 

শহীদ ফরহাদ হোসেন হলের সভাপতি হয়েছেন বি কে হাসান ফরাজী, সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল সোহান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান শিবলী, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন। 

ইন্টার‌ন্যাশনাল হলের সভাপতি হয়েছেন মো: আলী হাসান, সিনিয়র সহ-সভাপতি রাসিকুল ইসলাম শাহিল, সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলফাজ উদ্দিন মালিতা ও সাংগঠনিক সম্পাদক মাজিদুর রহমান সৈকত। 

রিয়ালে মাদ্রিদে কড়াকড়ি নিয়ম চালু করেছেন মরিনিও
  • ১০ আগস্ট ২০২৬
৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬