দেশে তৃতীয়বারের মত চবিসাসের আয়োজন

সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন শুরু, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত

১১ নভেম্বর ২০২৬, ১০:৫১ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ PM
দেশে তৃতীয়বারের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজন করতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’

দেশে তৃতীয়বারের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজন করতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’ © সংগৃহীত

সারাদেশের সকল ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় আর পেশাগত দক্ষতা বিকাশের এক অনন্য উদ্যোগকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’। দেশে তৃতীয়বারের মত এবারের আয়োজক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। 

বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর সদস্য সচিব  ও চবিসাসের যুগ্ম সম্পাদক মুহাম্মাদ মুনতাজ আলী। আগ্রহী প্রতিনিধিরা আগামী ১৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। জনপ্রতি নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

‘সত্য, সাহস এবং সংগ্রামে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০টি সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। দেশের বিভিন্ন প্রান্তের তরুণ ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক ঐক্য ও সংহতি জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য হিসেবে দেখছেন আয়োজকরা।

দিনব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে ‘Best National Campus Journalist Award’, সেমিনার, প্যানেল আলোচনা, স্টোরিটেলিং সেশন, নির্বাচিত সংবাদ প্রদর্শনী, ঐতিহ্যবাহী পিঠা উৎসব এবং সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট। 

‘Best National Campus Journalism Award’-এর আওতায় দুটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ইনভেস্টিগেটিভ নিউজ বিভাগে গভীর অনুসন্ধান ও গবেষণাভিত্তিক প্রতিবেদন এবং ফিচার নিউজ বিভাগে সৃজনশীল, তথ্যবহুল ও মানবিক গল্পভিত্তিক প্রতিবেদনকে স্বীকৃতি দেওয়া হবে।

এ ছাড়া সেমিনারে সাংবাদিকতার সমসাময়িক বিষয়, চ্যালেঞ্জ ও নতুন প্রবণতা নিয়ে আলোচনা হবে। প্যানেল আলোচনায় গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক ও ব্যক্তিত্বরা অংশ নেবেন। স্টোরিটেলিং সেশনে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ গল্প তুলে ধরা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নির্বাচিত সংবাদ প্রদর্শনের ব্যবস্থাও থাকছে।

উৎসবটি সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ এবং আটটি উপকমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় পরিচালনা পর্ষদে সমন্বয়ক হিসেবে রয়েছেন চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, আহ্বায়ক হিসেবে রয়েছেন চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন চবিসাসের যুগ্ম সম্পাদক মুনতাজ আলী।

অন্যদিকে, আটটি উপকমিটির দায়িত্বে রয়েছেন করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড স্পনসর টিমের আজিমুল ইসলাম, লজিস্টিকস অ্যান্ড ভেন্যু ম্যানেজমেন্ট টিমের রেদ্ওয়ান আহমদ, ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন অ্যান্ড ডিসিপ্লিন টিমের আতিকুর রহমান, আইটি, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডকুমেন্টেশন টিমের গোলাম রব্বি, ম্যাগাজিন অ্যান্ড পাবলিকেশন টিমের মহসিন, ডেলিগেট কো-অর্ডিনেশন টিমের জাহিদুল হক, ফুড অ্যান্ড হসপিটালিটি টিমের মো. ফুয়াদ মন্ডল এবং প্রেস, মিডিয়া অ্যান্ড অ্যাওয়ার্ড টিমের দায়িত্বে আছেন মো. শামীম হোসাইন। 

আয়োজন প্রসঙ্গে সদস্যসচিব মুনতাজ আলী বলেন, ‘‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট শুধু একটি উৎসব নয়; এটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত হওয়ার, অভিজ্ঞতা বিনিময়ের এবং নিজেদের পেশাগত দক্ষতা শাণিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে তরুণ সাংবাদিকদের মধ্যে সত্যনিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও শক্তিশালী হোক। দেশের প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের অংশগ্রহণে উৎসবটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে আমরা আশাবাদী। আয়োজনটি সফল করতে সকল ক্যাম্পাস সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা  অংশগ্রহণ কামনা করছি।’

আগ্রহী প্রতিনিধিরা নির্ধারিত নিবন্ধন ফরম (https://forms.gle/ymXbsYzR4LsTvQ8w6) পূরণের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।

এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950