ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন © সংগৃহীত
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের সাদা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুরাতন ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন জানান, ভবনটির তৃতীয় তলায় একটি স্টাফের কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে কোনো ধরনের ঝুঁকি নেই এবং এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।