সংবাদ সম্মেলনে আসছেন ডাকসুর সাবেক ভিপিরা

৩০ মে ২০২২, ০৭:২৮ PM
ডাকসুর সাবেক ভিপিরা

ডাকসুর সাবেক ভিপিরা © সংগৃহীত

ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের চলমান ছাত্ররাজনীতির অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপিরা। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শিক্ষা বাঁচাও, শিক্ষাঙ্গন বাঁচাও’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। 

আজ সোমবার বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করে ডাকসুর সাবেক ভিসি নুরুল হক নুর জানান, আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
 
সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি ও স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম পতাকা উত্তোলনকারী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ.স.ম আব্দুর রব, ডাকসুর দু'বারের ভিপি মাহমুদুর রহমান মান্না, ৯০ এর সর্বদলীয় ছাত্রঐক্যের নেতা ও ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান, ডাকসুর সর্বশেষ ভিপি নুরুল হক নুরসহ ডাকসুর সাবেক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬