তারেক রহমান-ডা. শফিকসহ যে ৬ নেতার আসনে সব দলের প্রার্থিতা প্রত্যাহারে দাবি নুরের ফেসবুক পেজে

২০ জানুয়ারি ২০২৬, ০২:০০ PM
তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নুরুল হক নুর

তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নুরুল হক নুর © টিডিসি সম্পাদিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ ৬ নেতার আসনে সব দলের প্রার্থিতা প্রত্যাহারে দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ‘নুর ভাইয়ের অনুমতি ব্যতীত তার সাথে দীর্ঘদিনের সংগ্রাম ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশ-জাতির প্রয়োজনীয়তা বিবেচনায় একটি বিশেষ অ্যাডমিন পোস্ট’ শীর্ষক শিরোনামে এ দাবি তোলা হয়। 

পোস্টে লেখা হয়, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীর ঐতিহাসিক জাতীয় সংসদে গণঅভ্যুত্থানের নায়ক ও জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতি অনস্বীকার্য। সে বিবেচনায় আজকের সংগ্রামী প্রজন্মের কারিগর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও নাহিদ ইসলাম এবং জাতীয় ঐক্য ও সংহতি বিবেচনায় বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের আসনে অন্যান্য দলের প্রার্থিতা প্রত্যাহার করে তাদের প্রতি সম্মান ও সমর্থন হতে পারে আগামীর নতুন বাংলাদেশ বির্নিমাণের একটি অন্যান্য পথ। 

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬