ঢাবি ছাত্রলীগ নেত্রী তন্বীকে মারধর, চার্জ গঠনের শুনানি পিছিয়েছে

০৯ মে ২০২২, ০৭:০৩ PM
ফাল্গুনী দাস তন্বী

ফাল্গুনী দাস তন্বী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের অভিযোগে করা মামলায় সংগঠনের দুই নেত্রীসহ পাচঁজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়েছে।

আগামী ৭ জুন চার্জ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহনা আলমগীর আজ সোমবার এ দিন নির্ধারণ করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২১ ডিসেম্বর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বঙ্গবন্ধু টাওয়ার এলাকায় মারধরের শিকার হন রোকেয়া হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও হল ছাত্রসংসদের সাবেক এজিএস ফাল্গুনী দাস তন্বী।

আরও পড়ুন: এবার সিএমএম আদালতে মামলা করলেন ছাত্রলীগ নেত্রী তন্বী

এরপর ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ এনে নিশিসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ফাল্গুনী দাস।

রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬