এসএসসির ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা 

২০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ PM
এসএসসি

এসএসসি © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, জরিমানাসহ পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারছেন। তবে যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করতে পারেননি, তারা ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, বোর্ডের নিয়ম মেনে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে শিক্ষার্থীদের বাধা নেই। টিসি নিয়ে অন্য প্রতিষ্ঠানে গেলেও তারা ফরম পূরণ করতে পারবেন।

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়েছে গত ৩১ ডিসেম্বর থেকে। এ কার্যক্রম চলে ১০ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেওয়া যায় ১১ জানুয়ারি পর্যন্ত। তবে জরিমানাসহ অনলাইনে ফরম পূরণের সুযোগ দেওয়া হয় ১৭ জানুয়ারি পর্যন্ত। পরে পুনরায় জরিমানাসহ আবেদনের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়। সোনালী সেবার মাধ্যমে ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬