খালেদা জিয়ার জন্মদিন

৫০ দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রকে সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলের ব্রেইল কোরআন উপহার

১৬ আগস্ট ২০২৬, ০৪:০৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৪:০৯ PM
ব্রেইল কোরআন বিতরণ অনুষ্ঠান

ব্রেইল কোরআন বিতরণ অনুষ্ঠান © সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ৫০ দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রের মধ্যে ব্রেইল পদ্ধতিতে ছাপানো পবিত্র কোর‌আন শরিফ বিতরণ করেছে ছাত্রদল। আজ রবিবার (১৬ আগস্ট) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আল-মারকাজুল ইসলাম একাডেমিতে এই কোর‌আন বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের দুপুরের খাবারও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার সিফাত উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য সচিব ইফতেখার আহমেদ শিহাব।

এই মানবিক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল সোহরাওয়ার্দী মেডিকেলের প্রতিষ্ঠাকালীন নাম বেগম জিয়ার নামে হওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের ব্রেইল কোরআন শরিফ উপহার দৃষ্টিহীনদের জন্য স্বপ্নপূরণ। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিলো আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে। কতোখানি হিংসাত্মক হলে সেই নামটিও বাদ দেয়া যায়; এটা সুস্থ মানুষের বোধগম্য না। শুধু শেখ হাসিনা ও তার পরিবারের নামেই ৮০৮ টি প্রতিষ্ঠান ছিল।

ডা. আউয়াল আরও বলেন, এতো প্রতিষ্ঠান করেও মানুষের মনে জায়গা করে নিতে পারেনি শেখ হাসিনা। খালেদা জিয়া পেয়েছিলেন ফুলের মালা, আর ফ্যাসিস্ট হাসিনার গলায় এখন জুতার মালা। কাজী নজরুলে ইসলামের একটি বিখ্যাত উক্তির ন্যায় বলতে হয়, মরণে হেসেছেন বেগম খালেদা জিয়া, কেঁদেছে সমগ্র ভুবন। নব্বইয়ে গণতন্ত্রের অন্ধকারে আলো জ্বালিয়েছেন বেগম খালেদা জিয়া; আজ তারই যোগ্য উত্তরসুরী ছাত্রদলের নেতৃবৃন্দ দৃষ্টিহীন আলেম ভাইদের মাঝে কোরআনের আলো জ্বালিয়েছে। এজন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ব্রেইল কোরআন শরিফ বিতরণ আয়োজনে আরও উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ডা. মোহাম্মদ বিন মিজান, ডা. রুহুল আমিন সজীব, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, ডা. সুদীপ্ত পাল, ডা. সাদিকুর রহমান ইফাত, সাঈদ মোর্শেদ, জিদ্দান আদনান, আরহাম মুশফিক, নাফিস, মোসাদ্দেক হোসেন সৌরভ, ইমরান খান, জাহিদ রিফাত, মহানগর ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, লাভলু, আসলাম প্রমুখ।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬