ঢাবিতে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ছাত্রদল নেতাকর্মীদের

১৬ আগস্ট ২০২৬, ০৩:৪৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৩:৫১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল © সংগৃহীত

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এদিন শিশু ও নারীসহ প্রায় ৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। তরিকুল ইসলাম তারিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে সমন্বয়ের রাজনীতির একটি নতুন ধারা প্রবর্তন করেছিলেন। বেগম খালেদা জিয়া সে ধারাকে এগিয়ে নিয়ে বিএনপিকে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করেন। তাঁর সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করে।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন, বিএনপির জন্য একটি প্রতিষ্ঠান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরণ লড়াকু যোদ্ধা। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’

আরও খবর: এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, সরকারকে ৮ পদক্ষেপ নেওয়ার আহবান

তরিকুল ইসলাম তারিক আরও বলেন, ‘প্রয়াত নেত্রীর জন্মদিনে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। তাঁর আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতার চেতনাকে ধারণ করে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান ও রাকিব হোসেন, সদস্য সাব্বির হোসেন ও জুল হোসেন, মাস্টারদা সূর্যসেন হলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, শেখ মুজিবুর রহমান হলের সদস্য তাহমিদ হুমায়ুন তানিম ও সিয়াম রহমান, কবি জসিম উদ্দিন হলের সদস্য মাহফুজ ইকবাল, বিজয় একাত্তর হলের সদস্য আয়াজুর রহমান ও শাফওয়ান মাহমুদ, জগন্নাথ হলের নেতা কানাই, রোকেয়া হলের রিয়া বিশ্বাস, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সুরভী আক্তারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬