মাদক মামলায় রাবি ছাত্রদল নেতাকে আদালতে প্রেরণ

১৬ আগস্ট ২০২৬, ০৩:৪১ PM
হাসিবুল হাসান

হাসিবুল হাসান © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসানকে সাত পিস ট্যাপেন্টাডলসহ আটকের পর মাদক মামলায় আদালতে পাঠিয়েছে মতিহার থানা পুলিশ। শনিবার রাতে আটকের পর রবিবার (১৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, মো. হাসিবুল হাসান (২৯), পিতা: মো. রফিকুল ইসলাম, মাতা মোছা. পারভীন আরা, সাং: মেহেরচন্ডী (মধ্যপাড়া), থানা: চন্দ্রিমা, মহানগর রাজশাহী। মতিহার থানার মামলা নং-১৭, তারিখ: ১৫/০৮/২০২৬ খ্রিঃ, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯ (ক) ধারায় মামলা। 

আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ কর্তৃপক্ষের, কেন্দ্র ৭ শহরে

এ ছাড়া তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে পিস পিস করে কাটা অবস্থায় ৭ (সাত) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার ওজন দুই দশমিক আট শূন্য গ্রাম, আনুমানিক মূল্য দুই হাজার একশত টাকা। এ ছাড়া একটি লাল কালো রঙের Pulsar 150 CC মোটরসাইকেল।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির। তিনি বলেন, তাকে আজকে আদালতে পেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়েছে। দেশের প্রচলিত আইনে আদালত তাকে শাস্তি দেবে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬