শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে’ পদ দেওয়ার অভিযোগ

১৬ আগস্ট ২০২৬, ১২:৫৩ AM
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে’ পদ দেওয়ার অভিযোগ

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে’ পদ দেওয়ার অভিযোগ © সংগৃহীত ও সম্পাদিত

‎১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় অব্যাহতি পাওয়ার পর সংগঠনের নেতাদের সমালোচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এহতে শিমুল। তার দাবি, জাবিতে রাজনীতি করার কোনো ইচ্ছা তার ছিল না; সংগঠনের নেতারাই তাকে ‘জোর করে’ পদ-পদবি দিয়েছিলেন।

‎গতকাল শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এহতে শিমুল এ অভিযোগ করের।

পোস্টে তিনি লেখেন, জাহাঙ্গীরনগরে রাজনীতি করার কখনো কোনো ইচ্ছাই ছিলোনা আমার। আপনারাই জোর করে পোস্ট পদবি দিছিলেন। সাথে অবশ্য বেশকিছু বড়ভাই পাইছিলাম ভাইয়ের মতই।

‎পোস্টে তিনি ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট শেয়ার করায় সংগঠনের নেতাদের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, বাকশালি বঙ্গবন্ধুকে কি আপনারাই খুন করছিলেন?

‎একই পোস্টে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে এহতে শিমুল লেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তো লাইনে দাঁড়ায়ে বাকশালের সদস্য পদ নিছিলেন।

‎এরপর ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি লেখেন, নেতা ভাইয়েরা আমার, আপনারা ওই আগের ক্যাডার রাজনীতি থেকে এখনো বেরই হইতে পারলেন না। ভাবছিলাম আপনারা অন্তত ডাইনামিক কিছু করবেন এবার।

‎জাবি ছাত্রদলের রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ‘৭০০ একর আর ডেইরি’ এলাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে ঢাকাজুড়ে প্রভাব বিস্তার এবং সাভারে নিজেদের অবস্থান তৈরির পরামর্শও দেন তিনি।

‎এর আগে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এহতে শিমুল ও জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির আরেক সদস্য ফয়েজ হাওলাদারকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

‎ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের’ কথা বলা হলেও অব্যাহতির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর জানান, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেই তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬