বেগম জিয়ার জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

১৫ আগস্ট ২০২৬, ০৮:৫৯ PM
বেগম জিয়ার জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

বেগম জিয়ার জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ © সংগৃহীত

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (১৫ আগস্ট) ঢাকার দারুন নাজাত আল-ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের পর বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পদপ্রত্যাশী ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইসরাকের আয়োজনে অনুষ্ঠানে ঢাকা কলেজ ছাত্রদলের ৩নং যুগ্ম আহবায়ক আবির রায়হানসহ অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি ছিলেন আলোর দিশারী। তিনি দলমতের উর্ধ্বে গিয়ে দেশের জন্য কাজ করেছেন। বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের কাছে হার মানেননি। তার শূন্যতা কখনও পূরণ হবে না।

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে কলেজ শিক্ষক ও ছাত্রীর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬