যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, বেগম জিয়ার নাম মর্যাদার সঙ্গে উচ্চারিত হবে: ডা. রফিক

১৫ আগস্ট ২০২৬, ০৮:৫৪ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫৫ PM
দোয়া মাহফিল

দোয়া মাহফিল © সংগৃহীত

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী চিকিৎসকদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর আজিমপুরের হযরত ইবনে মাসউদ (রা.) হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তার সমগ্র জীবন দেশের মানুষের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন। গণতন্ত্রের জন্য তার আপসহীন মনোভাব বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, আলেম-ওলামা ও এতিম শিশুদের প্রতি বেগম খালেদা জিয়ার সবসময় বিশেষ সম্মান ও ভালোবাসা ছিল। পবিত্র রমজানে তিনি প্রথম ইফতার এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে করার চেষ্টা করতেন। তার সেই ধারাবাহিকতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বজায় রেখেছেন। তার সরকারের আমলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের উন্নয়ন ও আধুনিকায়নের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বেগম খালেদা জিয়া তা এগিয়ে নিয়েছেন। সেই ধারাবাহিকতা রক্ষা করে বর্তমান প্রধানমন্ত্রীও দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন। নারী শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে বেগম খালেদা জিয়ার অবদানের সুফল বাংলাদেশ এখনো ভোগ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উচ্চারিত হবে।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ডা. মাহমুদুর রহমান নোমান, ডা. জাহিদুল কবির, ডা. আহমেদ সামি আল হাসান, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. মির্জা আসাদুজ্জামান রতন, ডা. নোমান, ডা. তানজীর, ডা. সীমান্ত, ডা. রনি, ডা. বাদশা, ডা. মঞ্জুর, ডা. ওমর, ডা. রায়হান, ডা. মমী আনসারী, ডা. নাফি, ডা. মুনতাসীরসহ বিভিন্ন মেডিকেল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসক ও ছাত্রনেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং তার পরিবারের সদস্যদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬