স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করাতে পারলে ১ কোটি টাকা পুরস্কার: সালাউদ্দিন আম্মার

১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ PM
সালাউদ্দিন আম্মার

সালাউদ্দিন আম্মার © সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। আজ সোমবার (১৫ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের আয়োজন বিকেল ৩টায় ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে বলবে তাকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন: স্কুল-কলেজ-মাদ্রাসায় সুপারিশপ্রাপ্তরা এমপিও পেলেও আটকা কারিগরি শিক্ষকরা

তিনি আরও বলেন, আজকে এখানে যারা এসেছেন, দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী প্রতিবাদের প্রশ্নে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানাচ্ছি। 

এসময় তিনি ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দেন।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬