কার্জন হল কেন্দ্রের ভোটে জিএস পদে এগিয়ে এস এম ফরহাদ

১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ AM
এস এম ফরহাদ

এস এম ফরহাদ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রের ভোটে সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এস এম ফরহাদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ফল ঘোষণা করেন হল নির্বাচন কমিশনার। কার্জন হল কেন্দ্রে ভোট দিয়েছেন অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও মুসলিম হক হলের শিক্ষার্থীরা। 

একুশে হলের ভোটে এস এম ফরহাদ তিনি ৪৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি পেয়েছেন ১৮৭ ভোট। তৃতীয় অবস্থানে ছাত্রদল প্রার্থী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ১৮০ ভোট। 

মুসলিম হক হলে এস এম ফরহাদ ৪৮৯, শেখ তানভীর বারী হামিম ২২৮, আবু বাকের ৩৪৫ ভোট পেয়েছেন। এছাড়া শহীদুল্লাহ্ হলের ফলাফলে জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ৭৭৩, ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম ২৪৯।

এর আগে এদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ঢাকা শেষ হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।

‘ওরা আমাকে মেরে ফেলবে’—সিজারের আগে নারীর আর্তনাদ, সেই মা ও …
  • ৩০ আগস্ট ২০২৬
জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’
  • ৩০ আগস্ট ২০২৬
নেপালের ভয়াবহ বন্যায় এখনো নিখোঁজ ২৩৬২
  • ৩০ আগস্ট ২০২৬
অনার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের ফল কবে, জানাল জাতীয় বিশ্ববিদ…
  • ৩০ আগস্ট ২০২৬
আজ সংসদ অভিমুখে পদযাত্রা করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল
  • ৩০ আগস্ট ২০২৬
চুয়েটের ভর্তি পরীক্ষার দিনক্ষণ নিয়ে যা জানা যাচ্ছে
  • ৩০ আগস্ট ২০২৬