কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড © টিডিসি সম্পাদিত
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (সিপিজিসিবিএল) পাঁচ ক্যাটাগরির পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক, উপসহকারী প্রকৌশলী ও জুনিয়র সহকারী ব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক এসব নিয়োগ দেওয়া হবে।
২৯ অক্টোবর প্রকাশিত প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানের নাম: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড
পদের নাম ও বেতন
১. সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৮টি (মেকানিক্যাল ৪টি, ইলেকট্রিক্যাল ৪টি)।
মূল বেতন: ৫২ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
২. সহকারী ব্যবস্থাপক (এইচআর/প্রশাসন/স্টোরস)
পদসংখ্যা: ২টি।
মূল বেতন: ৫২ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এইচআর, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা তিন বছর মেয়াদি স্নাতকের সঙ্গে এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
আরও দেখুন: আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ, এসএসসি পাস থেকে আবেদন শুরু
৩. সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)
পদসংখ্যা: ২টি।
মূল বেতন: ৫২ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
৪. উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৮টি (মেকানিক্যাল ৪টি, ইলেকট্রিক্যাল ৪টি)।
মূল বেতন: ৪০ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
আরও দেখুন: পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
৫. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর/প্রশাসন/স্টোরস)
পদসংখ্যা: ২টি।
মূল বেতন: ৪০ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এইচআর, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা তিন বছর মেয়াদি স্নাতকের সঙ্গে এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া ভাতা, চিকিৎসা সুবিধা বা ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি এবং প্রতিষ্ঠানের বেতন কাঠামো ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে কর্মীর আয়কর নিজেকেই পরিশোধ করতে হবে।
চাকরির ধরন ও চুক্তির মেয়াদ: নিয়োগ দেওয়া হবে চুক্তিভিত্তিক। প্রাথমিক চুক্তির মেয়াদ তিন বছর, যার মধ্যে এক বছর প্রবেশনকাল হিসেবে গণ্য হবে। সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তির মেয়াদ নবায়ন করা যেতে পারে।
আরও দেখুন: আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সিপিজিসিবিএলের টেলিটক নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদন শুরু: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে এখানে দেখুন।