দেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ AM
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্কের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্কের আত্মপ্রকাশ © সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী জুলাই আন্দোলনকারীদের নেতৃত্বে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক (বিপিএন)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বায়ক ও বিপিএন-এর বর্তমান মুখপাত্র চৌধুরী সিয়াম ইলাহীকে আহ্বায়ক করে সংগঠনের ১০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি পুনর্গঠন করা হয়েছে।

​রবিবার (১ নভেম্বর) সংগঠনের দপ্তর সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পুনর্গঠনের কথা জানানো হয়। এই কমিটি আগামী ৬ মাসের জন্য দায়িত্ব পালন করবে।

​পুনর্গঠিত কমিটির অন্যান্য সংগঠকবৃন্দ হলেন ইসরাত জাহান ফাহি, চৌধুরী সাইফুল ইকবাল, নাজের সাবের আবীর, মঈনুদ্দিন আল নোমান বকশী, মো. হাবিব বিন করিম, মো. ইয়ামিনুর, মোহাম্মদ সাইফুল ইসলাম, সৈয়দা রোকসানা আক্তার অপু এবং হাসান আল শাহারিয়ার।

বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক (বিপিএন)’র নেতারা জানান, সমৃদ্ধ ইতিহাস, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনার কারণে বঙ্গোপসাগরীয় চট্টগ্রাম অঞ্চল জাতীয় জীবনের অন্যতম মূল ভিত্তি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক ২০২৪ সালের রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানে এ অঞ্চলের জনগণের অবদান ছিল অগ্রণী। তবে জাতীয় নীতিনির্ধারণে কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির কারণে এ অঞ্চলের জনআকাঙ্ক্ষা ও বাস্তব সমস্যা প্রায় সময়ই উপেক্ষিত থেকে যায়। এই কেন্দ্রিক নীতি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং একটি সত্যিকারের বিকেন্দ্রীকরণভিত্তিক বাংলাদেশ বিনির্মাণই বিপিএন-এর মূল লক্ষ্য।

​তারা আরও বলেন, আগামী ৬ মাসের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলায় সোচ্চার ছাত্র, যুব, নারী, শ্রমিক, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সংগঠিত করা হবে। সর্বস্তরের অংশগ্রহণে গঠনতন্ত্র প্রণয়নসহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পর্ষদ গঠনের মাধ্যমে সংগঠনের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় করা হবে।

২১ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ‎স্মৃতির ক্যাম্পাসে উৎসবের দ…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত বাড়ল
  • ০২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে বিদ্যুতের দাম পাঁচ গুণ বেশি, ক্ষুব্ধ বাসিন্দা…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয় যুব পুরস্কার-২০২৬: সারা দেশে দ্বিতীয় নাটোরের তরুণ উ…
  • ০২ নভেম্বর ২০২৬
বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ স্…
  • ০২ নভেম্বর ২০২৬
সরকারি কলেজে ১৭ শিক্ষকের ১০ শিক্ষার্থী, পাস করেনি কেউ
  • ০২ নভেম্বর ২০২৬