জিয়াউর রহমান হলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির প্যানেল

১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে সাদিক কায়েম  ৮৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ ছাড়া উমামা ফাতেমা ১৫৩ ও আবিদুল ইসলাম ১৮১, আবদুল কাদের ৪৭ ভোট পেয়েছেন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

জিএস পদে ফরহাদ ৫৮৯, আবু বাকের ৩৪১, হামিম ২২৮, আরাফাত ৮৪ ও সাবিনা ৬ ভোট পেয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন খান ৭০৫, মায়েদ ১৮৮, আশরেফা ৩৫, জুবেল ৪৫ ভোট পেয়েছেন।

এর আগে এদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ঢাকা শেষ হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।

‘ওরা আমাকে মেরে ফেলবে’—সিজারের আগে নারীর আর্তনাদ, সেই মা ও …
  • ৩০ আগস্ট ২০২৬
জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’
  • ৩০ আগস্ট ২০২৬
নেপালের ভয়াবহ বন্যায় এখনো নিখোঁজ ২৩৬২
  • ৩০ আগস্ট ২০২৬
অনার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের ফল কবে, জানাল জাতীয় বিশ্ববিদ…
  • ৩০ আগস্ট ২০২৬
আজ সংসদ অভিমুখে পদযাত্রা করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল
  • ৩০ আগস্ট ২০২৬
চুয়েটের ভর্তি পরীক্ষার দিনক্ষণ নিয়ে যা জানা যাচ্ছে
  • ৩০ আগস্ট ২০২৬