ঢাকা বিশ্ববিদ্যালয়

জগন্নাথ হলে ছাত্রলীগ নেতাকে আটক করে ধরিয়ে দেওয়া হলো ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’

০১ নভেম্বর ২০২৬, ১১:০১ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১১:০৩ PM
আটক ছাত্রলীগ নেতা অর্ক রায়

আটক ছাত্রলীগ নেতা অর্ক রায় © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ছাত্র সংগঠন) সাবেক এক নেতাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আটক ওই নেতার নাম অর্ক রায়। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক। ‎আজ রবিবার (১ নভেম্বর) বিকেলে হলের ভেতর থেকে তাকে আটক করা হয়।
‎
‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অর্ক রায় মাঝেমধ্যে হলে যাতায়াত করতেন। আজ বিকেলে হলের একটি ক্যান্টিনে খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে আটক করেন। পরে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে শাহবাগ থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
‎
‎বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, হলের কয়েকজন শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তাকে জানিয়ে আসছিলেন, নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা গোপনে হলে অবস্থান করছেন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে শিক্ষার্থীদের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ চান। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।

তিনি বলেন, ঘটনার দিন অর্ক রায় নামে এক শিক্ষার্থী তাকে ফোন করে জানান, একজন শিক্ষার্থীকে ধাওয়া করা হচ্ছে এবং তাকে মারধর করা হতে পারে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় দেখতে পান। তবে তার শরীরের দুয়েক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। পরে হল সুপার, প্রক্টরিয়াল টিমের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে আসেন।

প্রাধ্যক্ষ আরও বলেন, ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কিছু স্বীকার করেননি। পুলিশ তার শরীরে রক্তের চিহ্ন থাকার কারণ জানতে চাইলে অন্য শিক্ষার্থীরা জানান, ধাওয়া খেয়ে দৌড়ানোর সময় পড়ে গিয়ে তিনি আঘাত পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং রতন বলেন, ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিত জানি না। যতটুকু শুনেছি, জগন্নাথ হল প্রশাসন বিষয়টি থানায় জানিয়েছে। অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে প্রচলিত আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো আমি কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। হলের শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানতে পেরেছি।

অর্ক সাহা ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীর যে তালিকা প্রকাশ করা হয়েছিল তার তালিকাভুক্ত আসামি। জানা যায়, ডিসেম্বরকে ঘিরে বড় নাশকতার পরিকল্পনা করতে জগন্নাথ হলে নিয়মিত যাতায়াত এবং ষড়যন্ত্র করছিলেন অর্ক সাহা।

এদিকে, এই নেতাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তার হাতে ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ প্ল্যাকার্ড লেখা ছিল।

ভিডিওতে দেখা যায়, হলের মাঠে ৪-৫ জন শিক্ষার্থী অর্ককে নিয়ে গিয়ে প্ল্যাকার্ডটি দেন। এ সময় তাকে প্ল্যাকার্ডটিতে লেখা ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ বলতে বলেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ডিসেম্বরে আসিস না, পিঠের চামড়া থাকবে না’ও স্লোগান দেন।

বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬
মাথায় বুলেট নিয়েই ২ বছর পর চলে গেলেন আবু সাঈদের সহযোদ্ধা চন…
  • ০১ নভেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার, প্রতিবাদে…
  • ০১ নভেম্বর ২০২৬
জগন্নাথ হলে ছাত্রলীগ নেতাকে আটক করে ধরিয়ে দেওয়া হলো ‘আপা আপ…
  • ০১ নভেম্বর ২০২৬
ছেলেকে এডহক কমিটির সভাপতি মনোনয়ন না দেওয়ায় বিএনপি নেতার কাণ…
  • ০১ নভেম্বর ২০২৬
৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়ে চিঠি
  • ০১ নভেম্বর ২০২৬