ঢাবির আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ, সিজিপিএ ২.৫০ থাকলেই করা যাবে আবেদন

৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ PM
ঢাবির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ভবন

ঢাবির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ভবন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের স্প্রিং-২০২৭ (৪৫তম ব্যাচ) সেশনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর।

আইবিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা
আবেদন করতে হলে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৪-এর মধ্যে ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৫-এর মধ্যে ৩.০০ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। ও-লেভেল ও এ-লেভেল সম্পন্ন প্রার্থীদের উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে।

চাকরির অভিজ্ঞতা
স্নাতক ডিগ্রি অর্জনের পর কমপক্ষে পাঁচ বছরের পূর্ণকালীন চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি চাকরির ক্ষেত্রে নবম গ্রেড বা তার ওপরের পদে কর্মরতদের অভিজ্ঞতা বিবেচনা করা হবে।

ভর্তি পরীক্ষা ও বিশেষ সুযোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি নাগরিক এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কোনো আবেদনকারীর বৈধ জিআরই বা জিম্যাট স্কোর ৭৫তম পার্সেন্টাইল বা তার বেশি হলে তাকে লিখিত ভর্তি পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। তবে তাঁকে সাক্ষাৎকার বোর্ডের সামনে উপস্থিত হতে হবে।

ও-লেভেল ও এ-লেভেল ছাড়া অন্যান্য বিদেশি সনদ ও ডিগ্রির সমমান নির্ধারণ করবে আইবিএর সমমান নির্ধারণ কমিটি। এ সমমান নিশ্চিত না হলে কোনো আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। সমমান নির্ধারণের জন্য প্রার্থীদের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম অফিসে যোগাযোগ করতে হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত নয় এমন কোনো প্রোগ্রাম থেকে ডিগ্রিধারীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

আবেদন ফি ও পদ্ধতি
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে অনলাইন প্রসেসিং ফি অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ২৫ নভেম্বর (বুধবার) পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের বিস্তারিত নিয়ম ও নির্দেশনা জানা যাবে আইবিএর ওয়েবসাইট www.iba-du.edu এবং ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট https://www.admission.iba-du.edu থেকে।

ক্লাসের সময়সূচি
এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ক্লাস সপ্তাহান্তে অনুষ্ঠিত হবে। শুক্রবার ও শনিবার ক্লাস নেওয়া হবে।

যোগাযোগ
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে— এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম অফিস, কক্ষ নম্বর ৪০৫ (তৃতীয় তলা), ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। মোবাইল- ০১৭৫৮১৭১৬৬০।

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক-নার্সসহ বিভিন্ন …
  • ৩০ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ৮ লাখ শিক্ষার্থীর পরিচয় চুরি করে হাতিয়ে নিল ৩…
  • ৩০ অক্টোবর ২০২৬
তৃতীয় লিঙ্গ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ট্রান্সজেন্ডার বলেছি: …
  • ৩০ অক্টোবর ২০২৬
পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নি য়োগ পরীক্ষার তারিখ …
  • ৩০ অক্টোবর ২০২৬
সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসিফের সঙ্গে থাকা ‘জুনিয়র বন্ধ…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবির আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ, সিজিপিএ ২.৫০ থাকলেই করা যা…
  • ৩০ অক্টোবর ২০২৬